শিরোনাম
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : | ০৪:০১ পিএম, ২০২০-০৯-২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে গিয়ে এস আই মাহবুবুর রহমান (৪২) নিহত ও এক কনস্টেবল নোমান(২৪) আহত হয়েছেন। নিহত এস. আই মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ডুবুরিরা গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর পুত্র বলে জানা গেছে।
আজ ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার ভোর সাড়ে ৬ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক কে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বার আউলিয়া হাইওয়ে সাব ইন্সপেক্টর (এস.আই) গাড়িটি ধাওয়া করে বাঁশবাড়িয়া ইউনিটেক্স মিলের সামনে দাঁড় করান। এসময় অপর একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে গাড়ির সামনে থাকা এস আই মাহবুবুর রহমান ও কনস্টেবল মামুন গুরুতর আহত হন।
এতে এস. আই মাহবুব ও কনস্টেবল মামুন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কতর্ব্যরত চিকিৎসক এস. আই মাহবুব কে মৃত বলে ঘোষণা করেন।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের বাংলাকে বলেন, ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধরা হয়। এ সময় অপর একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। জানাযা শেষে নিহতের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited